সাঁওতালদের প্রধান বিচারপতির আর্থিক সহায়তা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১১:২৩
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষতিগ্রস্থ সাঁওতালদের মধ্যে প্রধান বিচারপতি এসকে সিনহার উদ্যেগে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। আজ শনিবার সকালে সুপ্রিমকোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম এ অর্থ সহায়তা নিয়ে সেখানে পৌঁছেন।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিহত দুই সাঁওতাল পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। 
 
এছাড়া ক্ষতিগ্রস্থ ১৭৮টি সাঁওতাল পরিবারকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার পাশাপাশি তিনশ কম্বল বিতরণ করবে সুপ্রিমকোর্ট প্রশাসন। 
 
এই অর্থ সহায়তা ও কম্বল বিতরণের বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।
 
তিনি বলেন, শীত মৌসুমে সাঁওতালরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। মানবিক দৃষ্টিকোন থেকে প্রধান বিচারপতি এই আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করেছেন। সুপ্রিমকোর্টের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রধান করা হচ্ছে। 
 
গত ৬ নভেম্বর রংপুর সুগার মিলের আখ মাড়াই নিয়ে  সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এর ধারাবাহিকতায় সাঁওতাল পল্লীতে আগুন দেয়া হয়। 
 
 
ইত্তেফাক/কেকে