বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদার সাথে গ্রিসে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো.জসীম উদ্দিন।
উত্তোলনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকালে দূতাবাস প্রাঙ্গনে মহান মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ব্ক্তারা মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মো. জসিম উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
তিনি প্রবাসী বাংলাদেশিদের রুপকল্প ২০২১ িএবং রুপকল্প ২০৪১ এর লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করার আহ্বান জানান। স্থানীয় শিল্পী, শিশু-কিশোররা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছর বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে দূতাবাসে গত ১০ ডিসেম্বর শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও ৩ ডিসেম্বর দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
IMG0
এতে উৎসবমুখর পরিবেশে নানা বয়সী বিপুল সংখ্যক ও শিশু-কিশোর এবং প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে ১৬ ডিসেম্বর পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠান শেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার পরিবেশন করা হয়। এসময় এথেন্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএইচ
