প্যারিসে এনায়েত উল্লাহ ইনুকে সংবর্ধনা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮
ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অল ইউরোপিয়ান বাংলাদেশ এ্সোসিয়েশনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু কে নাগরিক সংবর্ধনা দিয়েছে নাগরিক পরিষদ ফ্রান্স।
 
মঙ্গলবার প্যারিসের চার্চ হলে সংগঠনের আহবায়ক শাহজাহান সারুর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আয়েবার সহ-সভাপতি ফকরুল আকম সেলিম, কমিউনিটি ব্যাক্তিত্ব শরীফ আল মোমিন, টি এম রেজা।
 
এ সময় কাজি এনায়েত উল্লাহ্‌কে ফুলে্ল শুভেচ্ছা জানান ঢাকা বিভাগ এসোসিয়েশন, বাংলাদেশ বিজনেস ফোরাম, ফ্রান্স বাংলা প্রেস ক্লাব, স্বরলিপি শিল্পী গোষ্ঠী, একুশ উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ ফ্রান্সের বিভিন্ন সংগঠন।
 
সংবর্ধনা অনুষ্ঠানে কাজি এনায়েত উল্লাহ্‌ বলেন, ‘৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের প্রাণের বাংলাদেশ। বাংলাদেশ এবং বাংলা শিল্প সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচিত করতে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে।’
 
অনুষ্ঠানে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
ইত্তেফাক/এমএইচ