উন্নত জাতি গঠনে অভিবাসীরা গর্বিত অংশীদার: রাষ্ট্রপতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৯:১১
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'একটি সুখী-সমৃদ্ধ ও উন্নত জাতি গঠনে অভিবাসীরা গর্বিত অংশীদার।'
 
তিনি শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে এক বাণীতে আরো বলেন, 'অভিবাসীরা এ দেশের গর্বিত সন্তান। তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছেন। একইসাথে পরিবার পরিজনের জীবন-জীবিকা নির্বাহ, পারিবারিক ও সামাজিক জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের অবদানের কথা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।'
 
দিবসটি উপলক্ষে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত অভিবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
 
ইত্তেফাক/এসএস