নেত্রকোনায় লালন ভক্তদের মাহফিল বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ০২:১৪

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামে লালন ভক্তদের মাহফিল ‘হেফাজতে ঈমান’ নামের একটি সংগঠন কর্তৃক বন্ধ করে দেবার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের শহীদ মিনার সড়কে সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে লালন ভক্তদের অনুষ্ঠান পণ্ড করার তীব্র প্রতিবাদও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন উদীচীর সভাপতি মোজাম্মেল হক বাচ্চু,  নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কমারুজ্জামান চৌধুরী, মহিলা পরিষদের সভাপতি রেহোনা সিদ্দিকী, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং শিখরের সম্পাদক জিয়াউর রহমান খোকন।

 
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লালন ভক্তদের একটি মাহফিল অনুষ্ঠান হেফাজতে ঈমান নামের একটি সংগঠন লালন ভক্তদের মুরতাদ ঘোষণা করে তাদের মাথা নেড়া করে হত্যার হুমকি প্রদান সম্বলিত লিফলেট বিতরণ করে। এরপরই মাফিল অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। গত ১৫ ডিসেম্বর ইত্তেফাক এ সংক্রান্ত প্রাথমিক খবর প্রকাশিত হয়।

ইত্তেফাক/এএন