চিটাগাং সিনিয়রস ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল, ভাইস প্রেসিডেন্ট বাবলু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭
চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের ৮৯তম বার্ষিক সাধারণ সভা এবং ২০১৬-১৭ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 
 
গত বৃহস্পতিবার ক্লাবের ইউসিবি অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী প্রেসিডেন্ট এবং মানিক বাবলু ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া নির্বাচিত পাঁচ সদস্য হলেন মোহাম্মদ আলাউদ্দিন, বেলায়েত হোসেন, প্রফেসর ডা. মো. জসিম উদ্দীন, এম এ কবির মিল্কী এবং মো. জাহিদুল ইসলাম (মিরাজ)। 
 
নির্বাচনে বাবু এম আর দে (এফসিএ) নির্বাচন সাব-কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/ইউবি