ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের চাঁদহাট-আশফরদি আঞ্চলিক সড়কের পাশে তিন স্থানে শত বছরের পুরোনো তিনটি বটগাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় চাঁদহাট-আশফরদী আঞ্চলিক সড়কের দামদরদী গ্রামের তিনটি স্থান থেকে তিনটি বটগাছ কেটে নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ) মোবাশ্বের হাসান বলেন, অভিযোগ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এএন
