ঈশ্বরদীতে বাসচাপায় সিএনজি চালক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:৪০
পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর সিএনজি চালক কুষ্টিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
সোমবার সকাল নয়টার দিকে উপজেলাধীন ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর গেটের সামনে যাত্রীবাহী একটি বাস সামনে থাকা দুইটি সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একটি সিএনজি অটোরিকশার চালক মেহেদী হাসান (২৪) নিহত হন। এবং অপর সিএনজির চালক রনি আহত হন।
 
ঈশ্বরদী থানার এসআই আব্দুল লতিফ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মেহেদী কুষ্টিয়ার কুমারখালীর নিয়ামতবাড়ি এলাকার বাসিন্দা।
 
ইত্তেফাক/এএসএমইউ