বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দল আজ সোমবার বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছে। কুয়েত প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল এ ডব্লিউ এ ওমায়রি।
সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। কুয়েত সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। কুয়েত সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার এ সফর দু’দশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। -বাসস।
ইত্তেফাক/এমআই
