রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরু মঙ্গলবার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১৮
 
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শীতকালীন ছুটি। এ উপলক্ষে মোট ১১ দিন ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী।
 
জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার একাডেমিক ও ২১ ডিসেম্বর হতে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
 
ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন হতে যথারীতি প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলবে।
 
ইত্তেফাক/আরএ