দেশে ফিরেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ২০:১২
বঙ্গবন্ধুর কন্যা  শেখ রেহানা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরেছেন। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 
 
তিনি সেখান কিছুক্ষণ যাত্রা বিরতির পর ঢাকায় ফিরে গেছেন। তার সঙ্গে পরিবারের আরো ৭ সদস্য ছিলেন। 
 
শেখ রেহানার সিলেটে যাত্রাবিরতির  খবর পেয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সস্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আশফাক আহমদ ওসমানী বিমানবন্দরে ছুটে যান। 
 
তবে ওসমানী বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করলেও বিমান থেকে নামেননি শেখ রেহানা। ফলে তার সঙ্গে দেখা হয়নি সিলেটের নেতৃবৃন্দের। 
 
এ ব্যাপারে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, আমরা ওসমানী বিমানবন্দরে গিয়েছিলাম। তবে শেখ রেহানার সঙ্গে দেখা হয়নি। তিনি বিমানেই ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি