ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে নামে-বেনামে বেতন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ছাত্র ইউনিয়নের সভাপতি সুশান্ত ওঝার নেতৃত্বে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বর এসে সমাবেশে মিলিত হয়। এসময় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানারকম তথ্য অনুসন্ধানীমূলক বক্তব্য পেশ করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতৃবৃন্দরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি লিটন রায়, ছাত্রফ্রন্টের সভাপতি সুজন বিপ্লব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান আহম্মেদ, আল আমিন সরকার, শামছুল ইসলাম মারুফ প্রমুখ।
ইত্তেফাক/এমআই
