শুরু হলো এনসিএলের ৪র্থ রাউন্ড

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৮:১০
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষে লম্বা বিরতির পর আবারও মাঠে গড়ালো ১৮তম জাতীয় ক্রিকেট লিগ।  মঙ্গলবার শুরু হয়েছে চতুর্থ রাউন্ডের ম্যাচ।
 
এদিন প্রথম টায়ারে বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয় খুলনা বিভাগের বরিশাল বিভাগ।  ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে নামে দুই ঢাকা; ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল ৮০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
 
আর দ্বিতীয় টায়ারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগের মোকাবেলা করে রংপুর বিভাগ। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে লড়াইয়ে নামে রাজশাহী বিভাগ ও সিলেট বিভাগ।
 
চতুর্থ রাউন্ড শেষে ২৭-৩০ ডিসেম্বর হবে পঞ্চম রাউন্ড। আর ষষ্ঠ ও শেষ রাউন্ড হবে আগামী ৩-৬ জানুয়ারি।
 
ইত্তেফাক/এমএইচ