ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিত হয়েছে মহান বিজয় দিবস। প্যারিসে দিবসটি পালন করেছে ফ্রান্স আওয়ামী লীগ। গতকাল রবিবার প্যারিসের অদূরে পোর্ট দা পন্হায় একটি কমিউনিটি সেন্টারে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জাতীয় সংসদের পাবনা- ৩ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট এ কে এম সামসুদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, রাজনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদ বার তাহের, সামাজিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মিজান চৌধুরী মিন্টু, সহ-সভাপতি সোহরাব মৃর্ধা , সাহেদ আলী, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, সাহেদ আলী, শুভ্রত ভট্রাচার্য্য শুভ, অবনী গোপাল চন্দ্র, শাহজাহান শাহী, হাজী জহিরুল হক, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সভাপতি এ বি এম শাহজাহান, ফ্রান্স আওয়ামী লীগের প্রতিষ্টাতা সদস্য হারুনুর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান, রানা চৌধুরী, নজরুল চৌধুরী, মাসুদ হায়দার, এমদাদুল হক স্বপন, ফয়সল উদ্দিন, নিয়াজ উদ্দীন চৌধুরী হীরা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সৈয়দ রেজা শাকিল, খালেদ গোলাম কিবরিয়া, জহিরুল ইসলাম বিপ্লব, এইচ এম ইকবাল, সেলিম উদ্দীন, খালেকুজ্জামান, আলী আহমেদ জুবের, প্রচার সম্পাদক আমিন খাঁন হাজারী, মুক্তিযোদ্ধা সম্পাদক সাইফুল ইসলাম দুলাল, আন্তর্জাতিক সম্পাদক তাপস বড়ুয়া রিপন, মহিলা সম্পাদক নিগার আফরোজ খাঁন পলি দফতর সম্পাদক পারভেজ রশিদ খাঁন, কৃষি সম্পাদক মাহমুদুল হক, প্যারিস সিটি আওয়ামী লীগের আহবায়ক আবু ইউসুফ আহমেদ, যুগ্ম আহবায়ক আমিনুর রহমান ফারুক, বেলাল আহমেদ, প্রকাশনা সম্পাদক আরমানুজ্জামান আরমান, মানবাধিকার সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ, জনসংযোগ সম্পাদক তাজউদ্দিন তাজ, সহ-প্রচার সম্পাদক মহিউদ্দিন সোহেল, রেজাউল করিম রনি, ফ্রান্স ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি প্রমুখ৷
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, গীতাপাঠ করেন বাসু গোস্বামী ও ত্রিপিটক পাঠ করেন তাপস বড়ুয়া রিপন। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে একমিনিট নীরবতা পালন করা হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক নুর হাসনাত পলাশের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টীত হয়।
ইত্তেফাক/এসএস
