আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ১১:২২
 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আবু কালাম (২৬) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার কল্যান্দীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহত কালাম উপজেলার উচিতপুরা ইউনিয়নের কাসিরদিয়া গ্রামের মোজাম্মেলের হকের ছেলে এবং সরকারি সফর আলী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি গোপালদী পল্লী বিদ্যুতের কাজ করতেন বলে জানা গেছে।
 
জানা গেছে, সকাল ১০টার দিকে তিনি একটি মোটরসাইকেলযোগে গোপালদী পল্লী বিদ্যুত অফিসে যাচ্ছিলেন। কল্যান্দীর মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/কেকে