আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'বাংলাদেশ এখন ইমার্জিং টাইগার, পরাজিত শক্তি এ সম্ভাবনায় আঘাত করতে চায়। কিন্তু কোন ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে থামানো যাবেনা। বঙ্গবন্ধুর বাংলাদেশকে দামিয়ে রাখা যাবে না।'
বুধবার দিনাজপুর জেলার বিরল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দেশব্যাপী জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইমাম সম্মেলনে তিনি আরো বলেন, 'বাংলাদেশের রিজার্ভ হচ্ছে ৩২ বিলিয়ন ডলার। আমাদের মাথাপিছু আয় ১৫শত ডলার। আমাদের প্রবৃদ্ধি এখন ৭ এর উপরে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। অর্থনীতির সব সূচকে আমরা পাকিস্তান থেকে এগিয়ে।'
ইমাম সমাজকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ওআইসির সদস্য পদ বঙ্গবন্ধুর সময়ে হয়, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু করেছেন, কাকরাইল মসজিদ, বিশ্ব ইজতেমার জায়গা এসব বঙ্গবন্ধুর করে দেওয়া। ইসলাম ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার অনেক পদক্ষেপ নিচ্ছে। দেশের এ উন্নয়ন যাত্রা স্তব্ধ করতে যারা জঙ্গি ও সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে ইমাম সমাজের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।'
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সৈয়দ মোঃ আবু তাহেরের সভাপতিত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিরল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমন্ত্রিত ইমামদেরকে একটি করে চাদর উপহার প্রদান করেন খালিদ মাহমুদ চৌধুরী।
ইত্তেফাক/এসএস
