জাবিতে ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২১:৩১
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইতিহাস বিভাগের  নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে নতুনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
 
অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, এ অনুষ্ঠানে একদিকে যেমন বিদায়ের বাণী ধ্বনিত হচ্ছে ঠিক অন্য দিকে নতুনের আগমনে আনন্দের বার্তা বয়ে আনছে। বিভাগের দেওয়া বিদ্যা কাজে লাগিয়ে বিদায়ী শিক্ষার্র্থীরা সেবার মাধ্যমে  দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
 
অনুষ্ঠানের শুরুতে ক্রেস্ট ও ফুল দিয়ে ৪৫ তম ব্যাচের নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং ৪০তম ব্যাচ ও ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় শিক্ষক অধ্যাপক মো. তাইবুল হাসান খান। এছাড়া বিভাগীয় শিক্ষক ও ৭টি ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
বিভাগীয় শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হয়। 
 
ইত্তেফাক/এমএইচ