তাইওয়ান-সাওটোমে কূটনৈতিক সম্পর্কের অবসান

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৬, ২১:৩৭
তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছেদ করলো সাওটোমে ও প্রিন্সিপে সরকার। এদিকে আফ্রিকার দ্বীপ দেশটির এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন।
 
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের এক দেশ নীতিকে মেনে নেওয়া হবে না বলে সম্প্রতি মন্তব্য করেন। এর এক সপ্তাহের কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই এ পদক্ষেপ দেখা গেল। অন্যদিকে দেশটির এহেন পদক্ষেপের নিন্দা জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী। বিপুল পরিমাণ আর্থিক সুবিধা নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার দেশটির বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক মসৃণ রাখতে এ ধরনের আচরণ সহায়ক নয়। 
 
তবে পশ্চিম আফ্রিকার দেশটির সঙ্গে কোন কূটনৈতিক যোগাযোগ শুরু হবে কিনা এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনকিছু জানানো হয়নি। এদিকে চীনের এক দেশ নীতিকে সমর্থন দেওয়ায় সাওটোমেকে অভিনন্দন জানিয়েছে চীন। এই ‘এক দেশ’ নীতিতে উল্লেখ করা আছে, বিশ্বে এক চীন থাকবে এবং তাইওয়ান এর একটি অংশ হবে মাত্র। 
 
দ্বীপ দেশটির সম্পর্ক ছিন্ন করার পর এখন সুইজারল্যান্ড ও গুয়েতেমালাসহ মাত্র ২১ টি দেশ তাইওয়ানের সঙ্গে রয়েছে। ঐ বক্তব্যের মধ্য দিয়ে এক দেশ নীতির প্রতি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বীকারোক্তি পাওয়া যায়। তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পর ১৯৯৭ সালে চীনের সঙ্গে সম্পর্কের সাময়িক ইতি টানে সাওটোমে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ