বিসিবি একাদশ ২৪৫, ৬ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড (লাইভ)

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৩:১৬
 
বৃষ্টিবিঘ্নিত প্রস্তুতি ম্যাচে বাজে শুরুর পরও শেষ পর্যন্ত বিসিবি একাদশ ৪৩ ওভারে করেছে ২৪৫ রান। ওভার প্রতি প্রায় ৬ রানের কাছাকাছি এই লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড একাদশ ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ব্যাট করছে ১৫৪ রানে।
 
এর আগে ম্যাচের শুরুতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে মাত্র ১ রানে সাজঘরে ফেরান ম্যাক পিয়েক। কিন্তু অপর প্রান্তে দুর্দান্ত খেলেছেন ইমরুল কায়েস। রান খরায় ভোগা সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৬১ রানের পার্টনারশিপ গড়েন তিনি। এর মধ্যে ২৯ বলে ৩৬ রান তার। এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে বেশ হেসে উঠেছিল সৌম্যের ব্যাট। কিন্তু দলীয় ৯৬ রানে ব্যক্তিগত ৪০ (৪৭) রানে বিদায় নেন তিনি।
 
শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদের ৪৩ ও মুশফিকুর রহিমের ৪৫ রানের কল্যাণে ২০০ রান পার হয়ে আসে বাংলাদেশ। শেষ সময়ে চির পরিচিত মাশরাফি ঝড়ে ওভার প্রতি রানরেট পৌঁছায় প্রায় ৬ রানের কাছে। শেষ সময়ে বাংলাদেশ জাতীয় দলের এই অধিনায়ক ১৯ বলে ২১ রান করেন।
 
জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। কিন্তু এরপর স্মিথের হাফ সেঞ্চুরি ও পপলির ৪৫ রানের কল্যাণে এগিয়ে থাকে নিউজিল্যান্ড একাদশ। এ সময় বিসিবি একাদশকে প্রয়োজনীয় উইকেট এনে দেন সাকিব আল হাসান। এই দুই ব্যাটসম্যানকেই ফেরান বিশ্ব সেরা এই অলরাউন্ডার। এরপর অবশ্য বাংলাদেশকে খুব একটা কষ্ট করতে হয়নি।  একটি রান আউটের পর দ্রুত নিউজিল্যান্ডের আরো দুই উইকেট ছিনিয়ে নেয়ে বাংলাদেশের বোলরা। ফলে ৩০ ওভারের আগেই ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড একাদশ।
 
 
ইত্তেফাক/আরএ