কাহালুতে সেনাবাহিনীর পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৬, ১৪:৫০
বগুড়ার কাহালু উপজেলার অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে গরিব দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
 
বৃহস্পতিবার সকালে বগুড়ার সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের সেনাবাহিনী চিকিৎসা সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে এবং ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে বিনামূল্যের এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হয়।
 
লে. কর্নেল ডা. আনোয়ারুল হক জানান, ১৪ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত এলাকায় আড়াই হাজার মানুষকে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। আগামী রবিবার পর্যন্ত এ ক্যাম্প চলবে।
 
ইত্তেফাক/এএসএমইউ