নারী সুপারহিরো কেন্দ্রিক চলচ্চিত্র ‘ক্যাপ্টেন মার্ভেল’ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় গত ৮ মার্চ। সেদিনই খরচ তুলে নেয় ছবিটি। ছবিটি প্রথম ১৭ দিনে আয় করেছে ৯১০ দশমিক ৩ মিলিয়ন ডলার। বলা যায়, ৩ সপ্তাহেই ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে সক্ষম হবে চলচ্চিত্রটি।
ওয়ার্ল্ড ডিজনি আশা করেছিল এই চলচ্চিত্রটি ৮৭ দশমিক ১ মিলিয়ন ডলার আয় করবে। অবশেষে এমন বাজিমাতে অবাক হতে হয়েছে সবাইকে।
চলচ্চিত্রটি সবচেয়ে বেশি আয় করেছে চীনে। এরইমধ্যে সেদেশে প্রযোজনা প্রতিষ্ঠানটির অন্যান্য চলচ্চিত্রের মাঝে এটি চতুর্থ সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে স্থান পেয়েছে।
