ছ বি ও ক থা

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৩৩

 ‘ভারত’ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া টাইগার সিরিজের তিন নম্বর সিনেমাও রয়েছে তার সঙ্গে। ইনশাল্লাহ সিনেমায় সালমানের সঙ্গে জুটি বাঁধছেন আলিয়া ভাট। দাবাং থ্রি-তে সালমানের সঙ্গে জুটি বাঁধছেন সোনাক্ষী সিনহা। আর জ্যাকুলিন ফার্নান্দেজ সালমানের সঙ্গে জুটি বাঁধছেন কিক টু ছবিতে। বলা যায়, সালমানের সঙ্গে কাজ করার স্বপ্ন সবারই থাকে। কিন্তু দীপিকা এ বিষয়ে ব্যতিক্রম! সালমানের সঙ্গে কাজ করতে খানিকটা অনিহা রয়েছে তার। এ কারণে সালমানের মাঝেও এক ধরনের ক্ষোভ জন্মেছে। তাই সালমানও কয়েকটি ছবি ফিরিয়ে দিয়েছেন!