আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৩:২৪
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
 
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আজ (শুক্রবার) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
 
আবহাওয়ার দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস