এ সপ্তাহে নেই কোনো ছবি!

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২১:৩৪

নানা সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির দিনকাল। কমেছে ছবি নির্মাণ। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই হল মালিকরা এমন অভিযোগ করে আসছিলেন। ভালো সিনেমা নেই। সিনেমা হলে দর্শক নেই। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে না নতুন কোনো চলচ্চিত্র।

তবে সবাই মুখিয়ে আছেন পহেলা বৈশাখের দিকে। শাহেনশাহ, বিউটি সার্কাস, শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বৈশাখে।