কালিহাতীতে ৭ জুয়াড়ি আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১৭:১৩
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে সাতজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 
 
আটককৃতরা হলেন- উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামের মৃত কুরবান আলীর ছেলে ইয়াছিন (২৫), একই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে তোফাজ্জল (৪৮), ইউনুছ আলীর ছেলে ওয়াসিম (৩৫), মৃত সাবান আলীর ছেলে ফজলু (৩৮), হায়দার আলীর ছেলে আফছার আলী (৪০), আনছের মিয়ার ছেলে শুকুর মাহমুদ (৪৫), মৃত ফালুর ছেলে আনোয়ার হোসেন (৪৫)।
 
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আখেরুজ্জামান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই কুতুব উদ্দিন আহমেদ, জুলফিকার আলী ও ওহাব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সহদেবপুর ইউনিয়নের আকুয়া গ্রামে অভিযান চালায়। জুয়া খেলার সময় সাতজন জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ব্যাপারে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।