দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণ উপলক্ষে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো চিফ নাসিম আলীর সঞ্চালনায় ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহামুদ হোসেন সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান অতিথি জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জলিল আকন, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস ছালাম বাতেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন, জেলা বিএনপির সম্পাদক অধ্যাপক মো. আলমগীর হোসেন, পিরোজপুর মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উন্নয়ন গবেষক তোফাজ্জেল হোসেন মঞ্জু, টাউন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম সরদার, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এমএ রব্বানী ফিরোজ, প্রেসক্লাব সম্পাদক মো. রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি শফিউল হক মিঠু ও ইত্তেফাকের জিয়ানগর সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, সোনালী ব্যাংকের সাবেক জিএম শহীদ হোসেন, প্রকৌশলী এসএম রফিকুল ইসলাম, অধ্যাপক বাসুদেব দাস, পিরোজপুর কণ্ঠের সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর কথার সম্পাদক জহিরুল হক টিটুসহ জেলা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে অতিথিবৃন্দ ইত্তেফাকের ৬৪ বছরে পদার্পণের কেক কাটেন।
ইত্তেফাক/এএসএস
