কুড়িগ্রামে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:১৪
 
দৈনিক ইত্তেফাকের ৬৪ বছরে পদাপর্ণে কুড়িগ্রামে শুভেচ্ছা বিনিময়, আলোচনাসভা ও কেক কাটার মাধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাবে সৈয়দ শামসুল হক মিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কুড়িগ্রাম পৌর মেয়র মো. আব্দুল জলিল।
 
শুভেচ্ছা বিনিময় ও আলোচনায় অংশ নেন, কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, আইনজীবি সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এ্যড. আব্রাহাম লিংকন, স্থানীয় দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক ছানা লাল বকসি, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু ও সম্পাদক শ্যামল ভৌমিক, কবি মিজান খন্দকার, ঘাদানিক সম্পাদক দুলাল বোস, সাংবাদিক ইউনুস আলী, লাইলী বেগম, ইত্তেফাক কুড়িগ্রাম প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন প্রমুখ।
 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইত্তেফাকের উলিপুর সংবাদদাতা জাহাঙ্গীর আলম সরদার, নাগেশ্বরী সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টু, রাজারহাট সংবাদদাতা আলতাফ হোসেনসহ ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুধিবৃন্দসহ পত্রিকার এজেন্টরা।

ইত্তেফাক/এএম।