ফেনীতে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৬
শনিবার বেলা ১২টার সময় ফেনী রিপোর্টার্স ইউনিটিতে ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিরা কেক কেটে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেন। এ উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি কম, বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, পি পি অ্যাড. হাফেজ আহাম্মদ। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ শহরের গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাকের ফেনী প্রতিনিধি হাবিবুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের ফেনী প্রতিনিধি বাবু শুকদেব নাথ তপন এবং সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক জনকণ্ঠ ও এনটিভির ফেনী প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল। এতে বক্তব্য রাখেন দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার শাহজালাল রতন, ফেনী প্রেস ক্লাবের একাংশের সভাপতি ও বাংলা ভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, মসিমেলার সম্পাদক অ্যাড. ইসমাইল হোসেন সিরাজী, যুগান্তর ও যমুনা টিভির ফেনী প্রতিনিধি যতন মজুমদার, দৈনিক আমাদের ফেনীর নির্বাহী সম্পাদক তমিজ উদ্দিন পাটোয়ারী, স্থানীয় দৈনিক স্টার লাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন।