পঞ্চগড়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৪
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইত্তেফাকের ৬৪ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।
  
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল মমিন খান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, ভজনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল,  জেলা চালকল মালিক সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা মো. আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি রেজাউল করিম রেজা, পঞ্চগড় চেম্বারের ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান শাহানশাহ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক প্রহল্লাদ চন্দ্র বর্মণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। IMG0
 
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল আলম বাবু, ঐতিহ্যবাহী টি ফ্যামিলি ফাউন্ডেশনের সদস্য সচিব সাজ্জাদুল করিম সাজ্জাদ, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক হাসনুর রশিদ বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি এ কে আজাদ, জেলা জাতীয় পার্টির (জেপি) সদস্য সচিব আমিনুর রহমান, যুগ্ম সদস্য সচিব মো. নজরুল ইসলাম বেপারী, নারী নেত্রী আকতারুন নাহার সাকী, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, ময়দানদিঘী ডিগ্রী কলেজের ভূগোল বিভাগের প্রভাষক শেখ সাজ্জাদ হোসেন, পঞ্চগড় পেপার হাউজের সত্ত্বাধিকারী আলহাজ্ব আমিনার রহমান, বিশিষ্ট ঠিকাদার আবুল কাশেম রুমেল, মাহাবুবুল আলম মন্টু, পঞ্চবার্তার সম্পাদক আলমগীর জলীল তালুকদার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সামসউদ্দিন চৌধুরী কালাম, রাজিউর রহমান রাজু, রওশন জামিল চৌধুরী ডলার, হাসিবুল করিম, রফিকুল ইসলাম, কামরুল ইসলাম কামু, আব্দুল কাইয়ুম,আসাদুজ্জামান আপেল, আব্দুল কাইয়ুম, শহিদুল ইসলাম, বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, জিল্লুর হোসেন সরকারসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
বক্তারা, ৬৪ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে বিশেষ অবদানের জন্য ইত্তেফাককে ধন্যবাদ জানান।