গাংনীতে ভারতীয় শাড়িসহ আটক ২

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১১:৪১
 
মেহেরপুরের গাংনী সীমান্ত থেকে ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে তাদের আটক করা হয়।
 
তারা হলেন- সহড়াতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে আল মাদানী (৪৫) ও কায়েম উদ্দীনের ছেলে নওশাদ আলী (৩৫)।
 
শনিবার রাত ১০ টার দিকে উপজেলার সহড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চোরাকারবারীকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ১১২ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
 
সহড়াতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আব্দুল কুদ্দুস জানান, সীমান্তের ১৪৩ নং মেইন পিলারের পাশ দিয়ে শাড়ি পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস