ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৩:৪০
 
ফরিদপুরের ভাঙ্গায় সাঈদ শেখ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে ঘারুয়া ইউনয়নের চৌকিঘাটা গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।
 
সাঈদ শেখ ঐ গ্রামের ওহাব আলী শেকের ছেলে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, সাঈদ শেখ পরিবারের সদস্যদের সাথে অভিমান করে আত্মহত্যা করে বলে জানা গেছে। তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 
 
ইত্তেফাক/এএসএস