নাসিকে সুষ্ঠু নির্বাচনের নজির সৃষ্টি হয়েছে : ডেপুটি স্পিকার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৬:১১
সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নজির সৃষ্টি করেছে। একটি রাজনৈতিক দলের অধিনে কিভাবে সুষ্ঠু নির্বাচন হয় তা জননেত্রী শেখ হাসিনার সরকার দেখিয়েছেন। 
 
রবিবার সকাল ১১ টায় মাগুরার নোমানী ময়দানে জেলা আওয়ামী লীগ আলোচনাসভায় একথা বলেন তিনি।
 
মাগুরা থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সাবেক সচিব, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৩তম মৃত্যু বার্ষিকী তে রবিবার তার জীবনী সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন ফজলে রাব্বী মিয়া।
 
তিনি বলেন, আছাদুজ্জামানের জীবনী সম্বলিত বই পড়লে বুঝতে পারবেন তিনি বাংলার মানুষকে কেমন ভালোবাসতেন। এই বইতে বাংলার মানুষের প্রতি তার ভালোবাসা প্রকাশ পেয়েছে। তিনি ছিলেন ওপেনিং ব্যাটসম্যান, আমার শিক্ষা গুরু।
 
জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন মরহুম আছাদুজ্জামানের কন্যা কামরুল লায়লা জলি এমপি, পুত্র প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের প্রশাসক অ্য্ডাভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহÑসভাপতি নিজাম চৌধুরী প্রমুখ।
 
ইত্তেফাক/এমএইচ