আরেকবার কোচিং ক্যারিয়ার শুরু করতে পারেন আর্জেন্টাইন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা। গুঞ্জন উঠেছে, সাবেক ক্লাব নাপোলির কোচ হতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।
ইতালির এই জায়ান্টের হয়ে দীর্ঘ সাত বছর খেলেছেন ম্যারাডোনা। এই সময়ে তিনটি সিরি আ শিরোপা, উয়েফা কাপ, কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন তিনি।
ম্যারাডোনার এজেন্ট সেফানো সেসি জানান, নিজের সাবেক ক্লাবের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ম্যারাডোনা।
এর আগে আর্জেন্টিনা জাতীয় দল, দেশটির দ্বিতীয় সারির একটি ক্লাব, প্রিমিয়ার বিভাগে খেলা রেসিং ক্লাব এবং দুবাইয়ের আল ওয়াসলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। কিন্তু এই ফুটবল জাদুকর একেবারেই সফল হতে পারেননি কোচিং ক্যারিয়ারে।
ইত্তেফাক/এমএইচ
