ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল তারকা ওয়েন রুনিকে দলে নিতে উঠে পড়ে লেগেছে চীনের দুই ক্লাব গুয়াংজ এভারগ্রান্ড ও বেইজিং গুয়ান। রুনিকে সাপ্তাহিক বেতন হিসেবে দ্বিগুণ অর্থ দিতে চায় এই দুই ক্লাব। তবে এখনো এ ব্যাপারে কোন ইঙ্গিত দেননি রুনি।
চীনের ফুটবল ক্লাবগুলো হঠাৎ করেই ইউরোপীয় ফুটবলারদের নজর দিয়েছে। ইংলিশ লিগের ক্লাবগুলো থেকে বড় বড় তারকা খেলোয়াড়দের দলে ভেড়াচ্ছে তারা।
সম্প্রতি ৭০ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে ব্রাজিলের মিডফিল্ডার অস্কারকে চেলসি থেকে দলে ভিড়িয়েছেন সাংহাই এসআইডিজি। এর আগে লাভেজ্জি-হাল্কের মতো খেলোয়াড়দেরও দলে ভিড়িয়েছে চীনের বিভিন্ন ক্লাব। এখন তাদের চোখ পড়েছেন রুনির দিকে।
রুনিকে দলে নিতে সপ্তাহে ৭ লক্ষ পাউন্ড খরচ করতে তৈরি এভারগ্রান্ড ও গুয়ান। অনেকেই মনে করছেন, এমন প্রস্তাব লুফে নেয়াই উচিত রুনির। কারণ সম্প্রতি সময়ে বেঞ্চে বসেই সময় পার করতে হচ্ছে রুনিকে। তাই রুনি যদি চীনের ক্লাবগুলোর ব্যাপারে কোন সিদ্বান্ত নেন, তবে তাতে অবাক হবার কিছুই থাকবে না। বাসস
ইত্তেফাক/এমএইচ
