আত্মসমর্পণকারী দুই নারী ‘জঙ্গির’ সাত দিনের রিমান্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৯:৪৯
আত্মসমর্পণকারী দুই নারী ‘জঙ্গি’কে সাত দিনের পুরিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা আজ সোমবার এই রিমান্ড আদেশ দেন। দুই নারী হলেন- জেবুন্নাহার (শীলা) ও তৃষ্ণা। 
 
গত ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনায় পুলিশের অভিযানের সময় ওই দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকে আজ আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পরে তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
 
ইত্তেফাক/এমআই