বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টান্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। সোমবার মিরপুর ইনডোর স্টেডিয়ামে মালদ্বীপকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
এদিন বাংলাদেশ ৩০/২৮, ২৫/১৬. ২৮/২৬ পয়েন্টে ৩-০ সেটে মালদ্বীপকে পরাজিত করে। আগের ম্যাচে কিরগিজস্থান ২৫/১৮, ২৫/১২ ও ২৪/২৬, ২৫/১০ পয়েন্টে ৩-১ সেটে নেপালকে পরাজিত করে ফাইনালে উঠে।
ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে বাংলাদেশ দলের ৫নং জার্সিদারী খেলোয়াড় হরষিত বিশ্বাস।
পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট |
| কিরগিজস্তান | ৪ | ৪ | ০ | ১১ |
| বাংলাদেশ | ৪ | ৩ | ১ | ১০ |
| নেপাল | ৪ | ২ | ২ | ৫ |
| মালদ্বীপ | ৪ | ১ | ৩ | ৩ |
| আফগানিস্তান | ৪ | ০ | ৪ | ১ |
ইত্তেফাক/এমএইচ
