দোয়ারাবাজারে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:১৯

দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এলজিএসপি-৩ এর অর্থায়নে মান্নারগাঁও ইউনিয়ন পরিষদে স্কুল ব্যাগ বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।  এছাড়াও বক্তব্য রাখেন, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মৃনাল কান্তি দাশ, জেলা কোর্ডিনেটর এলজিএসপি স্থানীয় সরকার মিটু রঞ্জন দাশ প্রমুখ। আলোচনা সভা শেষে ৪০০ ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। শেষে হাজারীগাঁও ও পিরিজপুর কমিউনিটি ক্লিনিক পরির্দশন করেন এবং ডেলিভারি বেড ও ওজন মাপার যন্ত্র বিতরণ করেন।