ডেঙ্গু ও ম্যালেরিয়াসহ সকল রোগ জীবাণু প্রতিরোধে এবং মশার হাত থেকে নগরবাসীকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে মশক নিধন কর্মসূচি শুরু করেছে রংপুর সিটি করপোরেশন। রংপুর সিটি করপোরেশনের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ বুধবার নগরীর কেরামতিয়া মসজিদ সংলগ্ন শ্যামা সুন্দরী খালের ওপর মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুনতাছির শামীম লাইকো, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, রংপুর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা শাহিদুর রহমান ও সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা হাসান রাহি।
