চৌদ্দগ্রামে সোনালী মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন ইয়াছিন। তিনি পৌর এলাকার পশ্চিম ধনমুড়ি গ্রামের মৃত নাবালক মিয়ার ছেলে। পূর্ব ধনমুড়ি এলাকায় মহাসড়কের পাশে তার খামারে পাঁচ হাজার সোনালী মুরগি রয়েছে। ইয়াছিন জানান, দুইবার বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়ে প্রতারিত হন। ২০০৪ সাল থেকে তিনি মুরগি পালন শুরু করেন। আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে চার বছর আগে ১৮ লাখ টাকা ব্যয়ে লেয়ার খামার শুরু করেন। বর্তমানে তার খামারে পাঁচ হাজার সোনালী মুরগি ডিম উত্পাদনের জন্য রয়েছে। তিনি আরো বলেন, সরকার কৃষি লোনের মতো পোল্ট্রি খাতে কম সুদে ঋণ দিলে ব্যবসাকে আরো বড় করতে পারবো। এজন্য প্রধানমন্ত্রী, সরকারের সংশ্লিষ্ট দফতরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
