দ্বিতীয় ওয়ানডেতে থাকছেন না মুস্তাফিজ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৬:২২
হ্যামস্ট্রিং ইনজুরিতে আগেই ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে মুশফিকুর রহিমের। এবার ঘুরে দাড়ানোর ম্যাচে বিশ্রামে থাকছেন মুস্তাফিজুর রহমানও।
 
তবে কোনো ইনজুরি সমস্যা নয়, তাকে বিশ্রাম দেয়া হতে পারে।  জানা যায়, কাঁধের সার্জারির পর নিউজিল্যান্ড সফর দিয়ে লম্বা বিরতিতে বোলিংয়ে ফেরায় মুস্তাফিজকে একটানা খেলাতে রাজি নন ফিজিও। তার পরামর্শেই ‘কাটার’ মাস্টারকে বিশ্রাম দেওয়া হতে পারে।
 
এদিকে ফর্মহীনতায় ভোগা সৌম্যর জায়গায় স্পিনার তানভীর হায়দার ও মুস্তাফিজের জায়গায় পেসার শুভাশিস রায় অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
 
হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়া মুশফিকের পরিবর্তে ওয়ানডে অভিষেক হবে ছয়টি টি-টোয়েন্টি খেলা উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের।
 
তবে মুস্তাফিজকে খেলানোর ব্যাপারে হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হবে।
 
ইত্তেফাক/এমএইচ