জাতীয় শরীরগঠন প্রতিযোগিতা শুরু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে জাতীয় ২৮তম সিনিয়র ও ১৩তম মাস্টার পুরুষ শরীরগঠন প্রতিযোগিতা-২০১৬।
বুধবার সকালে জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার চুড়ান্তপর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ নজরুল ইসলামসহ অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের কর্তকর্তারা।
 
এবারের প্রতিযোগিতায় ৮০টি ক্লাব ও সংস্থার ২০০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। সিনিয়র বিভাগে ৭টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। ওজন শ্রেণিগুলো হল- ৫৫ কেজি, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। মাস্টার বিভাগটি উন্মুক্ত। তবে ৪০ বছরের কম বয়সীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না। সিনিয়র বিভাগে যিনি স্বর্ণপদক অর্জন করবেন তাকে ‘মিস্টার বাংলাদেশ’খেতাব দেওয়া হবে। আর মাস্টার ক্যাটাগোরিতে যিনি স্বর্ণপদক জিতবেন তাকে ‘মাস্টার বাংলাদেশ’খেতাবে ভূষিত করা হবে।
 
প্রত্যেক ক্যাটাগরির ১ থেকে ৬ষ্ঠ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে সাতটি ওজন শ্রেণি ও মাস্টার ক্যাটাগোরির প্রথম স্থান অর্জনকারীদের আকর্ষণীয় স্মার্টফোন দিয়ে উৎসাহিত করা হবে।
 
ইত্তেফাক/এমএইচ