বগুড়ার শেরপুর উপজেলায় দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার ও হেল্পার নিহত হয়েছেন। নিহত ড্রাইভারের নাম দেলোয়ার হোসেন (৪০) সে শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে। নিহত হেলপার একই গ্রামের হাফিজার রহমানের পুত্র রমযান আলী (৩৫) তারা দুজন একই ট্রাকে ছিলেন।
বুধবার ভোর ৬টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগাব্রিজ এলাকা এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাইপবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো: ট-১৫-০১৪৫) ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখি সিমেন্টের খুঁটি বোঝাই (বগুড়া-ড-১১-১৩৭৮) অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই সিমেন্টের খুঁটি বোঝাই ট্রাকের চালক দেলোয়ার হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হেলপার রমযান আলী কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নেয়ার পথে মারা যায়।
ইত্তেফাক/এমএইচ
