মতলবে মেঘনায় ১৫ মণ জাটকাসহ পাঁচ জেলে আটক

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:২৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ও ২টি মাছ ধরার নৌকাসহ পাঁচ জেলেকে আটক করা হয়। বুধবার রাতে মেঘনা নদীর ষাটনল, বাদুরপুর, ছটাকী এলাকায় অভিযান চালান হয়। জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।