রাজবাড়ীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১১:১০
রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ডাকাত নিহত হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
 
বৃহস্পতিবার ভোর পৌণে চারটার দিকে উপজেলাধীন চন্দনী এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে একদল দুষ্কৃতিকারী ডাকাতির চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে দু্ষ্কৃতিকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। আহত ডাকাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেকুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ওয়ান শুটার গান, দুই রাইন্ড গুলি   ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ