সোনাইমুড়িতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানকে হত্যার হুমকি

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩০

নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুর রহমান রিপনের (চশমা) নির্বাচনী প্রচারণা চালানোর সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জসিম উদ্দিন আরমানের বাড়িতে হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজাম উদ্দিন সুজনের (মাইক) সমর্থকরা। মঙ্গলবার রাতে আরমানের নিজ উপজেলার ৩নং চাষীরাহাট ইউনিয়নের পোরকরা গ্রামের খাসের বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা আরমানকে এলাকা ছেড়ে ঢাকায় চলে যাওয়ার হুমকি দেয়। এলাকা না ছাড়লে হত্যা করাসহ রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে।