শেরপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, পুড়ল ৩০০ স্বচ্ছ ব্যালট বাক্স

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:১০
শেরপুরে জেলা নির্বাচন সার্ভার স্টেশন অফিসে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে প্রায় তিন শ স্বচ্ছ ব্যালট বাক্স।
 
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে সদর উপজেলার অষ্টমীতলার নির্বাচন সার্ভার স্টেশন অফিসের গোডাউনে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, তৎক্ষণাৎ স্থানীয়দের খবরে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
 
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি ও র‌্যাব কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
 
জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ