উল্লাপাড়ায় ১৬ ঘণ্টা পর বাড়ি ফিরল অপহূত স্কুলছাত্র

আপডেট : ২৮ মার্চ ২০১৯, ২২:৩১

উল্লাপাড়ায় অপহরণের ১৬ ঘণ্টা পর বাড়ি ফিরলো স্কুলছাত্র আদনান আবির। বুধবার সন্ধ্যা ৬টার দিকে আবির অপহূত হয়। সে পৌর শহরের ঝিকিড়া মহল্লার আমিনুল ইসলামের ছেলে, স্থানীয় শাহীন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আবির বাড়ি ফিরে আসে। বাবা আমিনুল ইসলাম অভিযোগ করেন, আবির বুধবার বিকেলে খেলতে পার্শ্ববর্তী ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দু’জন মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করে। তারা জানায়, আবিরের বাবা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন, আমরা তোমাকে (আবির) নিতে এসেছি। এই কথা বলে আবিরকে মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত সরে পড়ে। ঘটনাটি রাতেই উল্লাপাড়া থানা পুলিশকে অবহিত করা হয়।