রাজশাহীর সকল উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের মেয়র দপ্তর কক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ ও মতবিনিময়ে তিনি এ অঙ্গীকার করেন।
এর আগে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নগরভবনে আসলে মেয়র লিটন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। মতবিনমিয় সভায় রাসিকের কাউন্সিলর শাহাদত আলী শাহু, শহিদুল ইসলাম পচা, তৌহিদুল হক সুমন, আব্দুল মোমিন, রবিউল ইসলাম, আয়েশা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নগরভবনের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।
