সিরাজগঞ্জে ট্রেনের ইঞ্জিনবিকল

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ২১:১১
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী রাজশাহী এক্সপ্রেস (মেইল) ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে।
 
বৃহস্পতিবার ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহম্মদ জানান, আটকা পড়া ট্রেনটির ইঞ্জিন বিকলের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/ইউবি