গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ ও গাইবান্ধায় গ্যাস সংযোগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণতান্ত্রিক বামজোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে শহরের ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বামজোট জেলা শাখার সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি মিহির ঘোষ, বাসদ জেলা শাখার সমন্বয়ক গোলাম রব্বানী প্রমুখ।
